আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শব্দকর সম্প্রদায়ের লোকদের মধ্যে কম্বল বিতরন করলেন ইউএনও

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে সুবিধা বঞ্চিত শব্দকর সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। তিনি রোববার রাত ১০টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর ও হরিশ্মরণ গ্রামের শব্দকর সম্প্রদায়ের দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শব্দকর সমাজের বেশ কয়েকটি বসতঘর পরিদর্শন করে তাদের দুর্দশা স্বচক্ষে দেখে সরকারের পক্ষ থেকে ঘর নির্মাণ, স্যানিটারি ল্যাট্রিন প্রদান ও সৌর বিদ্যুৎ প্রদানের আশ্বাস প্রদান করেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে ইউএনও-কে কম্বলসহ কাছে পেয়ে শব্দকর সম্প্রদায়ের নারী পুরুষরা ভীষন খুশী হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের এমন মহতি কাজ দেখে উপস্থিত সবাই হতবাক হন। এত রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে তিনি ছুটে আসেন অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে। কম্বল বিতরণে আসার পথে উপজেলা নির্বাহী অফিসার রাস্তায় ভিক্ষুক ও ভাসমান লোকদের মাঝেও কম্বল বিতরণ করেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনে উপস্থিত হয়ে প্রায় অর্ধশতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাহী কর্মকর্তা স্টেশনের প্লাটফর্মে ঘুমানো মানুষগুলোকে ডেকে তুলে নিজ হাতে গায়ে কম্বল পরিয়ে দেন।