আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জের ফেরারী কুখ্যাত সুলেমান ডাকাত গ্রেফতার

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি :

কমলগঞ্জে এক ব্যাংকারের বাড়িতে ঢুকে গুলি করে দুর্ধষ ডাকাতির অন্যতম ফেরাারী আসামী ও কুলাউড়া উপজেলার একাধিক মামলার আসামী কুখ্যাত সুলেমান ডাকাতকে পুলিশ কুলাউড়া উপজেলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার(১৫ জানুয়ারি) বেলা দুইটায় কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকা থেকে কমলগঞ্জ থানার পুলিশ সুলেমান ডাকাতকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সুলেমান মিয়া(৩৫) একজন কুখ্যাত ডাকাত। সে কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার অসংখ্য ড্কাাতি মামলার আসামী। গত বছর ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে ব্যাংকার ডাকাতরা ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীকে বেঁধে নির্যাতন করার সময়ে বাবাকে রক্ষায় এগিয়ে গেলে দশম শ্রেণির শিক্ষার্থী নির্জন চৌধূরী (১৬), একাদশ শ্রেণির শিক্ষার্থী দৃষ্টি রানী চৌধুরী (১৯) ও নিপতি রঞ্জন চৌধুরী (৫৬)কে গুলি(কার্তুজের গুলি) করেছিল। সাথে সাথে পার্শ্ববর্তী ঘরের ধনবতী চৌধুরী (৪২) ও বিশ্ববতী চৌধুরী (৩৮) কে দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করেছিল। এ ডাকাতি ঘটনার অন্যতম সক্রিয় সদস্য ছিল সুলেমান মিয়া। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ জানান, সুলেমান কমলগঞ্জের বাসিন্দা হলেও সে কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকায় বসবাস করতো। ডাকাতি শেষে সাথী সদস্যদের নিয়ে সুলেমান সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যেত। সোমবার(১৫ জানুয়ারি) সীমান্ত অতিক্রম করে সুলেমান সাথীদের নিয়ে ডাকাতির জন্য পুস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টাকার বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত সুলেমানকে গ্রেফতার করা হয়। কমলগঞ্জ থানার এসআই ফরিদ আহমদ জানান, পুলিশি উপস্থিতি টের পেয়ে সাথী ডাকাত সদস্য পালিয়ে গেলে কুলাউড়া থানার পুলিশের সহায়তায় সুলেমান ডাকাতকে গ্রেফতার করেত সক্ষম হয়েছেন।