আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে মোবাইল ফোনে জুয়া ঃ আহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইল ফোনে ডাবুর বোর্ড ও তাসের মাধ্যমে চলছে জুয়ার রমরমা আসর। আর এই মোবাইল ফোনে লুডুর মাধ্যমে জুয়া খেলাতে বাঁধা দেওয়ায় জুয়ারিদের হামলায় বাজার কমিটির সদস্যসহ দু’জন গুরুতর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানান, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজার বনিক সমিতি কর্তৃক গেল কিছুদিন পূর্বে মাইকিং করে বাজারে সব ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। গত রোববার রাতে নইনারপার বাজার এলাকায় দেলোয়ার ও রনি মিয়া নামের দুই জুয়ারী মোবাইল ফোনে লুডু দিয়ে জুয়া খেলার সময় নইনারপাড় বাজার বনিক সমিতির সদস্য জালালপুর গ্রামের মৃত বরকত মিয়ার পুত্র আমজদ মিয়া (৪০) ও আইনুদ্দিন (২২) তাদেরকে লুডু দিয়ে জুয়া খেলতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এই জুয়ারীরা তাদের উপর ছুরি দিয়ে সশস্ত্র হামলা চালায়। তাদের হামলায় আমজদ মিয়া ও আইনুদ্দিন গুরুতর আহত হলে তাদেরকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আমজদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে আহতের স্ত্রী শাহারুন বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, আমি ঘটনাটি শুনেছি লুডু খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায় দেলোয়ার বেকারীর মধ্যে থাকা ছুরি দিয়ে আমজাদের উপর হামলা করে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কমলগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এই লুডুর জুয়া, ডাবুর বোর্ড ও তাস দিয়ে চলছে প্রতিদিন জুয়ার আসর।