আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

মৌলভীবাজারে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

,মৌলভীবাজার থেকে:

মৌলভীবাজার পৌর শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের নবীন ক্ষুদে শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক শিক্ষক শাহীন ইকবাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবু ইউসুফ, সিলেট আল-আমিন জামেয়ার প্রিন্সিপাল মোহাম্মদ জসীম উদ্দীন, মোঃ কামাল হোসাইন, ভাইস-প্রিন্সিপাল মোঃ মুফিদুল ইসলাম সিপার, বিদ্যালয়ের শিক্ষক রোজি আক্তার ও শাহরিয়ার মাসুম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, সুধী, শুভাকাংখী ও এলাকার লোক উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।