আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

ফ্রান্স সাদা চাদরে ঢাকা

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:
 টানা তুষার পাতের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ সাড়া দেশে ব্যাপক যোগাযোগ ব্যবস্থার ভিঘ্ন ঘটেছে।সড়ক
মহাসড় বরফে ঢাকা পড়ার কারণে বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

 

মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া তুষারপাত ফ্রান্স প্রবাসীরা আগ্রহভরে উপভোগ করলেও দিনব্যাপী গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবন অতীষ্ট হয়ে উঠে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে ঘর থেকে মানুষজন বের না হওয়ায় ক্রেতাহীন অলস

সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
রাস্থা,মাট,ঘর বাড়ি ,গাছ পালা  এমন কি রাস্তার ধারে পড়ে থাকা গাড়িগুলো যেন বরফের চাদর গায়ে দিয়ে বসে আছে। তুষারপাত এবং কনকনে শীতের কারণে ঠাণ্ডানিত রোগে ভোগছেন অনেক নগরবাসী। অব্যহত এ তুষারপাতের কারণে প্যারিসে রাজনৈতিক অভিবাসনের আশায় আসা যেসব লোকজন রাস্তা ঘাট,মেট্রো,ট্রেন ষ্টেশনে আশ্রয় নিয়েছিলেন তাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাংলাদেশী প্রবাসীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তুষার উপভোগের নানা স্থির চিত্র,তুষারের স্নিগ্ধতা পেয়ে কেউ কেউ ফেসবুক লাইভে এসে উচ্ছ্বাসও দেখিয়েছেন।

ফ্রান্সের মোট ২৮টি এলাকায় তুষারপাতের কারণে ট্রেন সাভিস ব্যহত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তুষারপাতের করাণে প্যারিসজুড়ে ৭০০ কিলোমিটারেও বেশি যানজটের সৃষ্টি হয়।

আবহাওয়া দফতর বলেছে জলবায়ূ পরিবর্তনের প্রভাবে শীতের শেষ সময়ে অতিরিক্ত ঠাণ্ডা এবং তুষারপাত হচ্ছে। এর ফলে শীতের প্রকোপ বাড়বে এবং প্রচণ্ড ঠান্ডা অনুভূত হবে।