আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে কমলগঞ্জে যুবলীগের যুব সমাবেশ

মৌলভীবাজার  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের দিন দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে বৃহষ্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।

সকাল সাড়ে নয়টা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের শত শত নেতাকর্মীরা কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এসে অবস্থান নেয়। বেলা দুইটায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণ থেকে সহ¯্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ের সংবাদ প্রকাশ হলে শোভাযাত্রাটি আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়।

শোভাযাত্রা শেষে কমলগঞ্জ পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, সায়েক আহমদ, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম ইলিয়াছ, আলাল মিয়া, মইনুল খাঁন, নাজমুল ইসলাম ইমন, জহিরুল ইসলাম নান্নু, নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ছাত্রলীগ নেতা রিংকু মল্লিক, আব্দুল হাক িম প্রমূখ।