আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সংবাদ প্রকাশের জের কমলগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ॥ থানায় লিখিত অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

সংবাদ সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি আলমগীর  হোসেন ও তার বোনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা দৈনিক নতুন দিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মো: আলমগীর হোসেন এর সাথে একই গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে জামশেদ হোসেন এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ভূয়া ভাতা উত্তোলন নিয়ে সংবাদ প্রচার হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করেন। এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে গত ২২ আগষ্ট তারিখে সাংবাদিক আলমগীর হোসেন কমলগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডি করার পর জামশেদ হোসেন ও তার বড় ভাই জসিম মিয়া গংরা ক্ষিপ্ত হয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় সাংবাদিক আলমগীর হেসেনের রঘুনাথপুরস্থ বাড়িতে জসিম মিয়া (৫৫), জামশেদ মিয়া (৪২) গংরা সাংবাদিক আলমগীরের বড় বোন দিলারা বেগম (৩৫)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে প্রতিবাদ করলে দিলারার উপর আক্রমন চালিয়ে শ্লীলতাহানী করে। এ ঘটনার প্রতিবাদ জানালে সাংবাদিক আলমগীর হোসেন (৩২) এর উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা চালিয়ে নগদ সাড়ে ৭ হাজার টাকা ও পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য রেহানা বেগমসহ স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আলমগীর হোসেন ও তার বড় বোন দিলারা বেগমকে উদ্ধার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক আলমগীর হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আলাপকালে সাংবাদিক আলমগীর হোসেন জানান, সংবাদ প্রকাশের জের ধরে জসিম মিয়া, জামশেদ মিয়া গংরা বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এর প্রেক্ষিতে আমি থানায় জিডি করার পর জামশেদ মিয়া আদালত থেকে জামিনে মুক্তিলাভৈর পর ক্ষিপ্ত হয়ে এ ঘটনার জের ধরে আমি ও আমার বোনের উপর হামলা করে মালামাল লুটে নেয়। আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি।এ ব্যাপারে জানতে চাইলে হামলাকারী জামশেদ হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আলমগীরের বিরুদ্ধে আদালতে আমি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।কমলগঞ্জ থানার ওসি মো: আব্দুল মোকতাদির হোসেন পিপিএম লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।