আজ-  ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ

মৌলভীবাজারে ৬টি মামলার প্রলাতক আসামী জামাত নেতা গ্রেফতার

দুরুদ আহমেদ মৌলভীবাজার
মৌলভীবাজারে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী জামাত নেতা ও সাবেক শিবির নেতা , একাধিক মামলার আসামি দেওয়ান হারুন রশিদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ফেব্রুয়ারি) বিকাল ২ টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ও সহকারি উপ-পরিদর্শক এ.এস আই অলিউল হাসান। দেওয়ান হারুন সদর উপজেলার ১২নং গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দেওয়ান কামরুল ইসলাম চৌধুরীর ছেলে। দীর্ঘদিন যাবত পলাতক থাকা হারুনের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে ৬ মাস থেকে একবছর করে মোট ৩টি মামলায় সাজা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ । আটকের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।