আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জে বিশ্ব শান্তি কামনায় “শৈব যোগী সংঘের” বিশেষ প্রার্থনা ও শোভাযাত্রা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের শিবচতুর্দশী তিথি উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনাসহ নানান আচার অনুষ্ঠান। বুধবার সকালে “শৈব যোগী সংঘের” উদ্যোগে ও সংগঠনের সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ এর নেতৃত্বে যোগিবিল রাখাল থলী মন্দির থেকে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি ডোগিবিলসহ আশপাশের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে আবার রাখাল থলী মন্দিরে এসে শেষ হয়। এর আগে জগতের সকল আসুরিক শক্তিকে বিনাশ করে পৃথিবীময় শান্তি প্রতিষ্টার লক্ষ্যে অনুষ্টিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনাটি পাঠ করান “শৈব যোগী সংঘের” সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ। পরে অনুষ্টিত হয় শিবতত্ত¡ আলোচন, নৃত্যানুষ্টান, ছোটদের অভিনয়, বৈদিক আলোচনা ও শিবভজনানুষ্টান। এ ছাড়াও যোগধর্ম আলোচনা, মহাব্রতের পারণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে এর সমাপ্তি ঘটবে বলে জানান এর আয়োজকরা।