আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বৃহষ্পতিবার বিকেলে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কমলগঞ্জ পৌরসভার আদমপুর রোডে আলেপুর সংযোগ সড়কটি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি’র নামে নামকরন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন, পৌর কাউন্সিলর মো: রমুজ মিয়া, আফজাল হোসেন প্রমুখ।
এছাড়া এলজিইডির অর্থায়নে ৬ কোটি ২৯ লক্ষ ৫৯ হাজার ৩৬১টাকা ব্যয়ে কমলগঞ্জ-আদমপুর ৮.৫ কি.মি সড়ক রক্ষণাবেক্ষণত্তোর কাজ, কমলগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও কমলগঞ্জ পৌরসভাধীন ধলই নদীর উপর ৯০.১০ মিটার দীর্ঘ নতুন পিএসসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আদমপুর জিসি-ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর-মাধবপুর ১৯ কিমি সড়ক রক্ষাণাবেক্ষন ও প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন করেন।