আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে গকুলনগল সরকারিপ্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবসীর আর্থিক সহায়তায় নবনির্মিত নির্মিত শহীদ মিনার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীসংবর্ধনা সোমবার দুপুর ১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শহীদ মিনার উদ্বোধন করেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো: রইছ উদ্দিনের ওশিক্ষক সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনআলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোরমাদেবী, জয় কুমার হাজরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য হাজী ইউছুপ আলী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, মামুনুর রশীদ ভূঁইয়া, মোশাহিদ আলী, ছন্দা বেগম, আবাস আলী, আইয়ুব আলী, গাজী মো: সালাহউদ্দীন, আমিনুল ইসলঅম চৌধুরী, সাজ্জাদুল হক স্বপন, শিক্ষক ফয়ছল আল চৌধুরী কয়েছ,
শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, সমাজসেবক লোকমান হোসেন প্রমুখ।
জানা যায়, এলাকাবাসীর সহায়তায় প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে গকুলনগর সরকারি
প্রাথমিক বিদ্যালযের শহীদ মিনার নির্মিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও কৃতি
শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।