আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষকে হামলাকারীর শাস্তি দাবিতে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মির্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা আব্দুল মুহিত হাসানীকে হামলার প্রতিবাদে এবং হামলাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে শমশেরনগর চৌমুহনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচী শেষে শমশেরনগর শহীদ মিনারে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দুরুদ আলীর সভাপতিত্বে ও কাজী জোবায়ের আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত শমশেরনগর শাখার আহ্বায়ক এইচ এম মোশাহিদ আলী, ছাত্রসেনা উপজেলা কমিটির সভাপতি সুমন আহমদ, ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি বদরুল আলম বিল্লাল, আব্দুল মুকিত হাসানী, মাওলানা এমরান আলী। প্রতিবাদ সভা শেষে শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।সভায় বক্তারা বলেন, গত ২১শে ফেব্রুয়ারী পতনঊষারের টিলাগড়ের সন্ত্রাসী শাহীন কর্তৃক মির্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত হাসানীকে রাস্তা গতিরোধ করে হামলা চালিয়ে আহত করে। এই হামলার পর স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী শাহীনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও অধ্যক্ষ আব্দুল মুহিত হাসানী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার ৬দিনেও পুলিশ আসামীকে গ্রেফতার করেনি। বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করা না হলে জেলাব্যাপী বড় ধরনের কর্মসূচী ঘোষনা করা হবে।