আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি রমাকান্ত,সম্পাদক মিজান

মৌলভীবাজার প্রতিনিধি ॥ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হল মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হলেন এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক হলেন এডভোকেট মিজানুর রহমান। ২৬ ফেব্রুয়ারি (সোমবার) দিনব্যাপি অনুষ্ঠিত এ নির্বাচনে ৩৩১ জন ভোটারের মধ্যে ২৯১জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট নিকটতম প্রতিদ্বন্ধি মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এএসএম আজাদুর রহমান পেয়েছেন ৯৭ ভোট। বর্তমান সভাপতি এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ পেয়েছেন ২৯ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরী পেয়েছেন ১০৫ ভোট। অপর সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আব্দুল খালিক পেয়েছেন ৭৭ ভোট। কমিটির নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এডভোকেট শেখ হাবিবুর রহমান (১৬৫), সহ-সম্পাদক (সাধারণ) এডভোকেট বদরুল হোসেন ইকবাল (২৪১), সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) এডভোকেট বকসী জুবায়ের আহমদ (১৬২), সদস্য পদে এডভোকেট সেলিমা আক্তার (২২১), এডভোকেট আব্দুল মতিন চৌধুরী (১৯৩), এডভোকেট পংকজ সরকার (১৮০), এডভোকেট সৈয়দ খালেদ আহমদ (১৭২) এবং নিতিশ চন্দ্র দাশ (১৫২) নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক (লাইব্রেরী) পদে এডভোকেট আলতাফুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মির্জা সিরাজ উদ্দিন বেগ এবং কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আব্দুল মুমিত চৌধুরী ও এ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ।