আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সুহৃদ কুইজ প্রতিযোগিতা-২০১৮ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ভাষার মাস উপলক্ষে বুধবার “সুহৃদ কুইজ প্রতিযোগিতা”-২০১৮ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সদরের কলেজ রোডস্থ আম্বিয়া কেজি স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা, সমাজসেবক ঈমান উদ্দিন, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, আসহাবুর ইসলাম শাওন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার, স্বর্ণা দে,আবুল কাশেম, নুরুল ইসলাম, বিউটি রানী সিনহা, নুরুজ্জামান বেগম, শারমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য, আম্বিয়া কেজি স্কুলের ৫ম শ্রেণীর ২২ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে সুহৃদ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩জন শিক্ষার্থী সব্বোর্চ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়। ১ম স্থান অধিকার করে অস্মিতা সিনহা, ২য় স্থান অর্থি সিনহা মেধা ও ৩য় স্থান সানজিদ ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা ৩জন শিক্ষার্থীকে অভিনন্দনপত্র, সুহৃদ সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।