আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

কমলগঞ্জে ৪৬ বছর পর সাংবাদিকদের স্বপ্ন পুরণ: প্রেসক্লাবের নিজস্ব নতুন ভবনের কাজ শুরু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাধীনতার ৪৬ বছর পর কমলগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব তিন তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভবনের বেইজ ঢালাই কাজের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের বসার স্থায়ী জায়গা হলো। নতুন প্রেসক্লাব ভবনের বেইজ ঢালাই কাজ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক (চ: দা:) মো: আব্দুল মুক্তাদির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সুব্রত দেব রায় (সঞ্জয়), আব্দুর রাজ্জাক রাজা, শাব্বির এলাহী, নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, আর কে সুমেন, আসহাবুর ইসলাম, সীতারাম বিন, অলক চন্দ্র দেব, ডা: নুরুল ইসলাম প্রমুখ।