আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

মৌলভীবাজারে বিএনপির অবস্থান ধর্মঘট পালন

মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাস পূর্তির দিনে মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার বিএনপি অবস্থান ধর্মঘট পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়সল আহমদ, সাবেক জেলা ছাত্রদলের সম্পাদক নুরুল আলম নোমান, আব্দুল করিম ইমানী, পৌর ছাত্রদল নেতা সামি আহমদ, খায়রুল ইসলাম, জহিরুল ইসলাম মামুন, শাওন মিয়া, তুষার আহমদ, যুবদল নেতা মাসুদ আহমদ, জুবেদ আহমদ, টিপু মিয়া ও মিজানুর রহমান প্রমুখ। এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দিয়ে দেশের গনতন্ত্র রক্ষার আহবান জানান।
উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া বিশেষ আদালতের সাজা এবং তার মুক্তির দাবিতে এতদিন যাবত কেন্দ্রঘোষিত কর্মসূচী পালন করে আসছে বিএনপি।