মৌলভীবাজার প্রতিনিধি ॥
ইনার হুইল ইন্টারন্যাশনাল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ডিস্ট্রিক-৩২৮এর উদ্যোগে ৮মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা গার্লস গাইড হাউসের আঞ্চলিক প্রশিক্ষন হলে প্রবীন নারী বেগম নূরজাহান সুয়ারাকে নারী উন্নয়ন তার সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়। ইনার হুইল ইন্টারন্যাশনাল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর সভাপতি বেগম রোকেয়া মাহবুব চৌধুুরীর সভাপতিত্বে এবং মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মু.ফজলুুল আলী।
বিশেষ অতিথি ছিলেন দি ফ্লাওয়ার কে,জি ও হাই স্কুলের সাবেক উপাদ্যক্ষ সৈয়দা ইসমত আরা খানম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন ব্র্যাক প্রতিনিধি মিজানুুর রহমান,ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজারের সদস্য ও শিক্ষক অপরাজিতা রায়,শাহীনা বেগম,সদস্য ইসমত আরা মুন্নী,নিলুফা জেসমিন,রুমা বেগম,নাজমা বেগম,রুহেনা আক্তার খানম,গুলশান আরা চৌধুরী প্রমুখ। পরে বেগম নূরজাহান সুয়ারাকে নারী উন্নয়ন তার সামাজিক কাজের স্বীকৃৃতিস্বরুপ স্বারক সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।






