আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

চুক্তি সম্পাদনে মালিকপক্ষের কালক্ষেপনের প্রতিবাদে ৫টি চা বাগানে কর্মবিরতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

চা শ্রমিকের সাথে চুক্তি সম্পাদনে মালিক পক্ষের কালক্ষেপনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি চা বাগানে কর্মবিরতি, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডবলছড়া চা বাগানে তিন ঘন্টা কর্ম বিরতি, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
শুক্রবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে শমশেরনগর চা-বাগানের পঞ্চায়েত কমিটি ও চা-শ্রমিকদের আয়োজনে চুক্তি সম্পাদনে মালিকপক্ষের কালক্ষেপণের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা ¤্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। এ সময় শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, মনু দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাস পাইনকা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, গায়ত্রী গোয়ালা, নিপেন বাউরী, গোপাল কানু, রামস্বামী রাজভর, মনি গোয়ালা, লছমী রানী রাজভর, আব্দুল আহাদ প্রমুখ।
জানা যায়, প্রতি দু’বছর অন্তর চা শ্রমিকদের মজুরি চুক্তির কথা থাকলেও ২০১৭ সনের জানুয়ারী মাসে চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ উত্তীর্ন হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় ৮৫ টাকা মজুরিতে পাঁচ, সাত সদস্যের শ্রমিক পরিবার সদস্যরা দুঃখ-কষ্টে সংসার চালাতে হচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ তোলেছেন। মজুরি চুক্তির দাবীতে শমশেরনগর ও এর ফাঁড়ি কানিহাটি, দেওছড়া, বাঘিছড়া, ডবলছড়া চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। এসময়ে মিছিল ও সভা করে দ্রæত চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে।