আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

কমলগঞ্জে কালেঙ্গা প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলাল আহমদ কমলগঞ্জ মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঙ্গায় তরুন সমাজের উদ্যোগে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো কালেঙ্গা প্রিমিয়ার লীগের (কচখ-২০১৮) ২৩ মার্চ রোজ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় টি/১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলেন গাজী হারুনুর রশীদ, রাসেল আলম, কেপিএস বিজয়, আলমগীর আলম, মোঃ হাবিবুর রহমান (হাবিল), আলাল আহমেদ, নূরআলম খান সেলিম, এরশাদ আহমেদ ও হারুন আহমেদ। উক্ত খেলায় সভাপতিত্ব করেন কালেঙ্গা প্রিমিয়ার লীগের প্রধান তত্বাবধায়ক মোঃ মুজিবুর রহমান মুজিব, ,স্বর্নপদক প্রাপ্ত সদস্য ১ নং ওয়ার্ড কালেঙ্গা, ১নং রহিমপুর ইউপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইফতেখার আহমেদ বদরুল, স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান, ১ নং রহিমপুর ইউপি, কমলগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আব্দুর রহিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গুম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মুকিত মিয়া, স্বাদ এন্ড কোং লিঃ এর পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী, জেলা নির্মান শ্রমিক কল্যান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ আলি, এ্যাড.বিল্লাল হোসেন, সাংবাদিক মশাহিদ আহমেদ , শ.ই. সরকার জবলু , আব্দুল বাছিত খান, প্রমুখ। ফাইনাল খেলায় ‘ফেন্ডস সার্কেল স্টারস’৩৪ রানের ব্যবধানে ”মিলন ফাইটারস” কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ফেন্ডস সার্কেল স্টারস নির্ধারিত ওভারে ১২০ রান সংগ্রহ করে। জবাবে ”মিলন ফাইটারস” সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান সংগ্রহ করে। ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের ইপু। উক্ত ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা ও ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ বাদশা মিয়া (লন্ডনী) সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।