আজ-  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

মৌলভীবাজারে বিশ্ব যক্ষা দিবস পালিত

è•মৌলভীবাজার প্রতিনিধি ২৪ মার্চ \ “ নেতৃত্ব চাই যক্ষা নিমূলে,ইতিহাস গড়ি সবাই মিলে ”এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে গতকাল (২৪মার্চ) শনিবার বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক এনজিও হীড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্য্যালয় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে জেলা ইপিআই ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: নাসির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০শর্য্যা হাসপাতালে ততা¡বধায়ক ডা: পার্থ সারথি পাল কানুগে,জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন হীড বাংলাদেশের যক্ষা কর্মসুচির প্রকল্প পরিচালক মন্ডু জ্যাকব,রাজেন্দ্র কৈরী,নাটাব সদস্য শাহিন আহমদ প্রমূখ। বক্তারা যক্ষা নিয়ন্ত্রনে জন সচেতনার উপর গুরুত্বারোপ করেন। #