আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

সংস্কৃতিকর্মীদের ছবি ফেসবুকে আপত্তিকর ভাবে প্রকাশ করায় ,প্রতিবাদে শ্রীমঙ্গলে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার ;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেসবুকে যুক্তিহীনভাবে আপত্তিকর ভাষায় সংস্কৃতিকর্মী ও সূধীজনের ছবি ব্যবহার করার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল সম্মিলিত নাট্যপরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা পোষন করেন।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি আশরাফি আজমের সভাপতিত্বে ও বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদসভায় স্বাগত বক্তব্যদেন সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ রায় সুমন।
এ সময় বক্তব্যদেন সম্মিলিত নাট্য পরিষদের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উদীচী শিল্পিগোষ্ঠির পক্ষে- অনুপম ভট্টাচায্য, শ্রীমঙ্গল থিয়েটারের পক্ষে কামরুল ইসলাম দুলন, দ্রুম থিয়েটারের পক্ষে বাবলু রায়, উচ্ছাস থিয়েটারের সাধারণ সম্পাদক নিতেশ সুত্রধর, বিজয়ী থিয়েটারের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, সাপ্তাহিক জয়বার্তার প্রধান সম্পাদক বঙ্গকবি লুৎফুর রহমান, প্রান্থিক থিয়েটারের হাবিবুর রহমান শহীদ, জনতা থিয়েটারের সাধারণ সম্পাাদক সুমন বৈদ্য, দেশ থিয়েটারের সাধারণ সম্পাাদক রজত শুভ্র চক্রবর্তী, বনফুল থিয়েটারের পক্ষে- এবাদুর রহমান লুলু, সম্মিলিত নাট্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় রায় ভানু, নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশসহ প্রায় অর্ধশত সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় একাত্বতা পোষন করেন শ্রীমঙ্গল শিল্পি কল্যান সংস্থার পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক তারেক ইকবাল চৌধুরী, সারগাম শ্রীমঙ্গল অধ্যক্ষ বুলবুল আনাম, সাঁতগাও সাংস্কৃতিক সংসদের কাওছার আহমদ রিয়ন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম, চা জনগোষ্টী আদিবাসী ফোরামের পক্ষে পরিমল সিং বারাইক, যুবলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাজন আহমদ রানা ও সোসাল অর্গেনাইজেশনের হারুন অর রশিদ প্রমূখ।
মানবন্ধন ও প্রতিবাদ সভায় নাট্যকর্মীরা বলেন, ১৯৭১ সালে রাজাকার ও পাকিস্তানী সেনাবাহিনী বাংলাদেশর সাংস্কৃতিকর্মীদের উপর বরবর হামলা চালায়, ৯০ এ স্বৈরশাসকরাও সংস্কৃতিকর্মীদের উপর আক্রমন চালায়, রমনা বটমুলে সংস্কৃতিকর্মীদের উপর বোমামেরে হত্যা করে। কিন্তু সংস্কৃতিকর্মীরা এদেরকে ভয়করেনা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোললে তারা স্বক্রীয় অংশগ্রহন করে বিজয় ছিনিয়ে আনে। তেমনি বর্তমানে যারা ফেইস বুকে ও অনান্য জায়গায় কট্টাক্যকরে হীনস্বাস্থ চিরতার্থ করছেন তাদেরকেও পুনরবার সর্তক করেদেন। তারা যেন এসব কর্মকান্ড থেকে বিরত থাকেন না হলে নাট্যকর্মীরা এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবেন।এদিকে তারা লিখিত স্বারকলিপিতে বলেন, বিগত ১১ নভেম্বর ২০১৬ইং আমরা আমাদের সংগঠনের কাজে দেশ থিয়েটার ও জনতা থিয়েটারের সাথে একটি বৈঠক করি। বৈঠক শেষে সেখানে একটি ফটো সেশনে মিলিত হই। যা আমরা আমাদের ফেইস বুকে আপলোড করি। পরবর্তীতে আমরা দেখতে পাই বিগত ২০১৬ সালের ৭ ডিসেম্বর জনৈক সাইফুল ইসলাম শ্রীমঙ্গল( বিটি সাইফুল) পোষ্ট থেকে বেশ কয়েকটি ছবি আপলোড করে, যেখানে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি, সহ- সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, একাধিক সদস্য, দুইজন জনপ্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলার বেশ কয়েকজন (প্রতিষ্ঠিত গণমাধ্যমে) পেশাদার সাংবাদিক, কলেজের অধ্যাপক, অব: শিক্ষক, ব্যবসায়ী ও দুইজন জনপ্রতিনিধির ছবি দিয়ে আমাদেরকে গাছ চোর, মাছ চোর, লোহা চোর, ইয়াবা ও প্রতিতা ব্যবসায়ী বলে অভিহিত করে। ঐ পোষ্টে বিভিন্ন জন অতন্ত আপত্তিকর ভাষায় নানান কমেন্ট করেন। সেখানে একটি কমেন্টে একজন প্রশ্ন করেন এদের বিরুদ্ধে কি অভিযোগ ? সে উত্তর দেয় এরা ইয়াবা ব্যবসায়ী।
পরে নাট্যকর্মীরা এ বিষয়ে দৃষ্টি আর্কশন করে মৌলভীবাজার জেলা প্রশাসক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে কতিপয় অপসংস্কৃতিকারী কৃর্তক আপত্তিকর কথাবার্তায় ফেসবুকে পোষ্ট দেয়া ছবিসহ কপি সংযুক্ত করে স্বারক লিপি প্রদান করেন।
এসময় বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহনের জন্য তারা নির্বাহীকর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন তারা।
উল্লেখ্য বিটি সাইফুল নামক একটি ফেইসবুক পোষ্টসহ আরও দুটি গণমাধ্যমে শ্রীমঙ্গল সম্মিলিত নাট্যপরিষদসহ সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্টানের বিভিন্ন গণ্যমান্য লোকজনের ছবি দিয়ে আপত্তিকর ভাবে ফেইসবুকে পোষ্টদেয়া হয়। যার ফলে শ্রীমঙ্গলের সাংস্কৃতিককর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।