আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জে দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

“বন্ধ হলে দুর্ণীতি উন্নয়নে আসবে গতি” এই শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বুধবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্ণীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উপলক্ষে শোভাযাত্রা শেষে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী, সুধীজন, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী উপস্থিত ছিলেন।