আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে-ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা

স্টাফ রিপোর্টার:: শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে মহান স্বাধীনতার মাস ও মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২৮ মার্চ) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।
জামেয়া হাসানিয়া খাঁসগাও মাদরাসার প্রিন্সিপাল আব্দুস সালামের সভাপতিত্বে
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটো, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা আব্দুল হাই উত্তরসূরি।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ডা. জয়নাল আবেদিন টিটো বলেন, আজ সুস্থ সংস্কৃতিকে বিকৃত করে অপসংস্কৃতি সর্বস্থরে সয়লাভ করছে। ফলে ছাত্র যুব সমাজ দিন দিন চরিত্রহীন হয়ে সমাজ কলোষিত করছে, সমাজকে কলঙ্কমুক্ত করতে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে।

সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন-সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ, অপসংস্কৃতির প্রতিরোধে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই।

লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-ভারতীয়। সংস্কৃতি আমাদের সংষ্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। হিন্দি ছবির করাল গ্রাস আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ভারতের নোংরা এসব ছবি আমাদের দেশে বানের পানির ন্যায় ঢুকছে। ফলে নৈতিকতা হারাতে বসেছে। কাজেই ইসলামী মূলবোধের চেতনায় উজ্জীবিত হয়ে অপসংষ্কৃতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর পরিচালক ফাহিম রাব্বানী ও কবি আবৃত্তিকার রিফাত খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলরব, মাদানী, আবাবিল, কুহুতানের শিল্পীরা অংশগ্রহণ করেন।