আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

শ্রীমঙ্গলে মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান 

সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে-ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা
স্টাফ রিপোর্টার:: শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে মহান স্বাধীনতার মাস ও মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২৮ মার্চ) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।
জামেয়া হাসানিয়া খাঁসগাও মাদরাসার প্রিন্সিপাল আব্দুস সালামের সভাপতিত্বে
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটো, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা আব্দুল হাই উত্তরসূরি।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ডা. জয়নাল আবেদিন টিটো বলেন, আজ সুস্থ সংস্কৃতিকে বিকৃত করে অপসংস্কৃতি সর্বস্থরে সয়লাভ করছে। ফলে ছাত্র যুব সমাজ দিন দিন চরিত্রহীন হয়ে সমাজ কলোষিত করছে, সমাজকে কলঙ্কমুক্ত করতে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে।
সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন-সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ, অপসংস্কৃতির প্রতিরোধে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই।
লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-ভারতীয়। সংস্কৃতি আমাদের সংষ্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। হিন্দি ছবির করাল গ্রাস আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ভারতের নোংরা এসব ছবি আমাদের দেশে বানের পানির ন্যায় ঢুকছে। ফলে নৈতিকতা হারাতে বসেছে। কাজেই ইসলামী মূলবোধের চেতনায় উজ্জীবিত হয়ে অপসংষ্কৃতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর পরিচালক ফাহিম রাব্বানী ও কবি আবৃত্তিকার রিফাত খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলরব, মাদানী, আবাবিল, কুহুতানের শিল্পীরা অংশগ্রহণ করেন।