আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

কমলগঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলতাহানী চেষ্টা আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রাষ্ট বিজ্ঞানের অনার্স ১ম বর্ষের মেধাবী ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার প্রতিবাদে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সম্মুখে বুধবার সকাল ১০ টায় এক বিরাট মানববন্ধন কর্মসুচী পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, কবি শহীদুর রহমান সায়েদ, কেজি স্কুলের শিক্ষক ঝলক দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাহাত চৌধুরী, জনি চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন। এ সময় বক্তারা অবিলম্বে মামলার প্রধান আসামী সিএনজি অটোরিক্সা চালক আব্দুল মতলিবকে দ্রুত গ্রেফতার করে দুষ্টান মূলক শাস্তির জোর দাবী জানান।