আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জে নির্যাতিত কলেজ ছাত্রীকে দীপাকে সাহস যোগালেন ইউএনও, ওসি, ও জনপ্রতিনিধিরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটেদের হাতে নির্যাতিত আহত মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্সে অধ্যয়নত ছাত্রী, পিতা, ভাই-বোনহীন দিপা চন্দকে সাহস যোগাতে গ্রামের বাড়িতে ছুটে যান কমলগঞ্জের ইউএনও, থানার ওসি, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান। গত সোমবার সন্ধ্যায় কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে আহত দীপাকে সাহস যোগাতে ছুটে যান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। এ সময় কলেজ ছাত্রী দীপার শারিরিক অবস্থায় খোজ খবর নেন তারা।
কলেজ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত সিএনজি অটোরিক্সায় বখাটেদের শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে নিজের মান সম্মান বাচাঁতে সিএনজি হতে লাফ দিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে আসে গ্রামের বাড়িতে। দুই বখাটের কারণে আজ সে হতাশ ও ভয়ে কম্পিত। জীবনটা বিভীষিকা মনে হচ্ছে তার কাছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক মেয়েটিকে বলেন, তোমার কোন ভয় নেই, তোমার পাশে আমরা সবাই আছি। দোষীরা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। কোন আপাষ নেই অন্যায়ের সাথে। সে দিনের ঘটনা মনে করবে জীবনে বিচ্ছিন্ন একটা ঘটনা। এ সময় ছাত্রী দীপার চোখ দিয়ে জল পড়ছিল। অভিভাবকরাও খুশি প্রশাসনের ভূমিকায়। মেয়েটির চিকিৎসার জন্য কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো: জুয়েল আহমেদ নগদ ৫ হাজার টাকা আথির্ক অনুদান প্রদান করেন। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সদস্য ময়নুল খান প্রমুখ উপস্থিত ছিলেন।