আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

১০০ ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় মৌলভীবাজারের সাব্বির

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

ব্রিটেনে বসবাসরত প্রভাবশালী ১০০ বাংলাদেশীদের তালিকায় স্থান করে নিয়েছেন সাব্বির করিম। তিনি আব্দুল উল্যাহ ও আয়েশা কোরেশী প্রতিষ্টাতা এমবিই ও সমাজ সেবা কাজের ক্ষেত্রে বিচারক দ্বারা স্বীকৃত হয়েছেন। ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইনস্পায়ার বিবিপিআই গত ২৮ মার্চ রাতে প্রেস্টিজিয়াস ভ্যানুয়েবল নেভীর হলে জমকালো অনুষ্টানে এই তালিকা প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন- ব্রিটিশ বাংলাদেশী, ব্রিটিশ রাজনীতিবিদ, এমপিসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। (বিবিপিআই ১০০) ব্রিটিশ বাংলাদেশী প্রতিভা ও সাফল্যের ব্রিটেনকে উন্নত করার জন্য সাহায্য করেছে। মৌলভীবাজার জেলা সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের একাটুনা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল করিমের ২য় পুত্র সাব্বির করিম লন্ডন ক্যামডন শহরে অবস্থিত বাংলাদেশে জন্মগ্রহনকারি একজন ব্রিটিশ বাংলাদেশী। সাব্বির বলেন- এটা খুবই অসাধারণ যে আমরা এখন আমাদের সমাজে অনেক প্রতিভাবান, ব্রিটিশ বাংলাদেশী প্রভাবশালীদের অনুপ্রেরনা প্রকাশনা তালিকায় উল্লেখযোগ্য পরিসংখ্যান গুলির মধ্যে অন্তভুক্ত হওয়ায় আমি আনন্দিত। ইউনিসেফ এবং কমিক রিলিফ চ্যাম্পিয়ন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একজন সমাজ সেবক। তিনি সেলিব্রিটি শেফ সফল ব্যবসায়ী হিসাবেও মাল্টি অ্যাওয়ার্ড জিতেছেন। ব্রিটিশ এয়ার ওয়েজের সাথে ওয়াল্ড ওয়াইড কেবিন ক্রু হিসাবে দুই দশকের বেশি সময় ধরে সেখানে কর্মরত আছেন। সাব্বির সেন্ট্রাল লন্ডনে তার পুরস্কার বিজয়ী রেস্টুরেন্ট, সালাম নমস্কার ও নমস্তে, কিচেন এবং নমস্তে হসপিটালিটি সফলভাবে পরিচালনা করছেন। লন্ডনের ক্যামডেন রাজনৈতিক পরিচয়ের জন্য একজন সম্মানিত ব্যক্তিত্ব। গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার পর প্রথম বাংলাদেশী হিসেবে দুর্গত মানুষের পাশে দাড়ান, তাদের জন্য শুকনো খাবার ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি অনেক চ্যারিটি অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।