আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পতনঊষার ইউনিয়নে ২টি পাকাকরণ রাস্তা ও ১ টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন সরকারী প্রতিশ্রæতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ব্যবস্থাপনায় বলরামপুর-রসুলপুর-গোপীনগর পাকা রাস্তার আধা কি:মি: মরহুম আব্দুল মালিক মনা মেম্বার রোড ২৫ লক্ষ ২৫ হাজার টাকা, গোবিন্দপুর- দুর্গাপুর -ভায়া রসুলপুর- বৈরাগীরচক পাকা করণ রাস্তা আধা কি. মি. ২০ লক্ষ ৩ হাজার টাকা ও মুন্সীবাজার-বৃন্দাবনপুর ৭২০মি. সড়ক উন্নয়ন কাজে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিকালে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে আহমদনগর দাখিল মাদ্রাসার “বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি” একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।