আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা

 

ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, জুলুম-নির্যাতন বন্ধ ও স্থায়ী স্ট্যান্ড স্থাপনের দাবি

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩-এর উদ্যোগে এক প্রস্তুতিমূলক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল রাত ৮ টায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, কোষাধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন, কোদালীপুল আঞ্চলিক কমিটির আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন আহমেদ, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, মোস্তফাপুর আঞ্চলিক শাখার নেতা মোঃ শাহজাহান শাহ প্রমূখ। সভায় বক্তারা বলেন সাম্প্রতিক বছরগুলোতে মহান মে দিবস আসলেই সরকারি প্রশাসনসহ নানা রং বেরংয়ের ‘শ্রমিকদরদী’ দল মহান মে দিবস পালনে মাঠে নেমে পড়েন। তারা মহান মে দিবসের মূল চেতনাকে আড়াল করে মালিক-শ্রমিকের ঐক্যের শ্লোগান তুলে ধরে শ্রমিকদের বিভ্রান্ত করার অপচেষ্ঠা চালায়। এর বিপরীতে বিপ্লবীধারা শ্রমিক সংগঠনসমূহ মহান মে দিবসের সংগ্রাম তথা মজুরি দাসত্ব ব্যবস্থা উচ্ছেদের সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মে দিবস পালনকে নিছক আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ না রেখে শোষণ মুক্তি সংগ্রামকে অগ্রসর করার প্রত্যয়ে মে দিবস পালন করেন। এই চেতনাকে ধারণ করে ১ মে সকাল ১০ টায় পৌরমিলনায়তনে জমায়েত হয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাথে লাল পতাকা র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে হবে। মে দিবসকে সামনে রেখে কালেঙ্গায় মিছিল সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, জুলুম-নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা প্রত্যাহার, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানানো হয়।