আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৯/০৪/২০১৮ খ্রিঃ রবিবার দুপুর ০২.০০ ঘটিকায় মৌলভীবাজার শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শহরের কোর্ট রোড পৌরসভার সম্মুখ হইতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনা হয়ে শমসেরনগর রোড এসআইবিএল ব্যাংক এর সম্মুখে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাধারন সম্পাদক সাম্মির হাবিব চৌধুরী রবিন এর পরিচালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ আহাদ, আবু বকর, সৈয়দ ময়নু হোসেন, বরাত হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আহমদ সাহান, সদস্য সচিব শাকিল পারভেজ খান। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, অর্জুন মেম্বার, শাহাদ আহমদ মেম্বার, জেলা জিসাস এর সভাপতি মোঃ মিলাদ হোসেন, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, বড়লেখা স্বেচ্ছাসেবকদল নেতা রায়হান মুজিব, আব্দুল মালিক, শরীফ উদ্দিন ইমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, সদর উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম, যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন প্রমুখ।
স্বাগত কিশোর দাস চৌধুরী
আহবায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
মৌলভীবাজার জেলা শাখা।