আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

শ্রীমঙ্গলের হাইল হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে

মু রিমন ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি :

শ্রীমঙ্গলের হাইল হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে।ধান কাটাকে কেন্দ্র করে কিষাণ-কিষাণিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এখানের হাওরাঞ্চল ও গ্রামীণ জনপথ। হাওরজুড়ে চলছে বোরো ধান কাটার উৎসব।গত বছর এমন সময় বিষাদে তিক্ত ছিল হাওর পাড়ের মানুষ।অকাল বন্যার পানিতে থৈ-থৈ করছিল হাওরের পর হাওর।ফসলহারা মানুষের চোখে ছিল জল।চলতি মৌসুমে হাওরজুড়ে বইছে ঠিক বিপরীত দৃশ্য।কৃষক-কিষাণিদের কর্মব্যস্ততায় এখন হাওরে-হাওরে বইছে বাংলার সেই চিরাচরিত রূপ।

একদিকে বাম্পার ফলন অন্যদিকে ফসল হারানোর আশঙ্কা অনেকটাই কমে যাওয়ায় কৃষকরা ধান কাটা, মাড়াই-ঝাড়াই ও ধান গোলায় তোলার কাজে ব্যস্ত রয়েছে।দিন-রাত রোদ-বৃষ্টি উপেক্ষা করে কৃষক পরিবার হাওরে ত্রিপলের তাঁবু টাঙিয়ে বোরো ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।হাওরে সোনালি ফসলের সমাহার যেন দিগন্ত ছুঁয়ে গেছে।টানা দু’বছর বোরো ফসলহারা কৃষকরা এখন আর পেছনে ফিরতে চান না।তারা সময়ের আগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।কাটা ধান খলায় এনে মাড়াই-ঝাড়াই শেষে ধান এবং গো-খাদ্য খড় শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা। হাওরে এখন বোরো ফসল কাটার ধুম পড়েছে।এ বছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় এখানের কিষাণ-কিষাণিদের মধ্যে চলছে আনন্দের উৎসব।