আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সংবাদ প্রকাশের জের মৌলভীবাজারে সাংবাদিক পরিবারকে গুম করার হুমকি

মু রিমন ইসলাম,


শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পাহাড়ি এলাকায় সরকারি খাস জায়গা দখল করে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে রিসোর্ট নির্মাণ, শ্রীমঙ্গল স্টেশন সড়কের সংস্কার কাজে ঠিকাদারের ব্যাপক দুর্নীতি ও মাদক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন গাজী টিভি ও সারাবাংলার প্রতিনিধি হৃদয় দেবনাথ।

 

হৃদয় দেবনাথ জানান, তার সংবাদ প্রকাশের পর পরই স্টেশন সড়কের সংস্কার কাজে দুর্নীতি পেয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেন সংস্কার কাজ। সেই সঙ্গে পাহাড় কাটায় জড়িত থাকার প্রমাণ পেয়ে প্রভাবশালী তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

 

তিনি আরো জানান, সম্প্রতি শ্রীমঙ্গলে মাদকের ওপর তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালান মাদক ব্যবসায়ী রাজন ও তার দলবল। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রায় একমাস শয্যাশায়ী থাকার পর কিছুটা সুস্থ হন তিনি। সম্প্রতি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

 

হৃদয় দেবনাথ দাবি করেন, ‘সম্প্রতি কিছু অপরিচিত লোকজন আমাকে অনুসরণ করছে। গত দুই দিন আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিক থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এসে আমার সামনে থামে এবং আমাকে ও আমার পরিবারকে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। তবে তিনজনের কাউকেই আমি আগে কোনোদিন দেখিনি। সেদিন থেকে আমি ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধই করে দিয়েছি।’

 

থানায় জিডি করার বিষয়ে হৃদয় দেবনাথ বলেন, ‘পুলিশের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। মাদক ব্যবসায়ীদের হামলায় যে দিন আমি মরতে মরতে বেঁচে গেছি সেদিন জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই আমি শ্রীমঙ্গল থানার ওসি নজরুল সাহেবকে ফোন করি!দ্রুত যদি পুলিশ যেত তাহলে হামলাকারীদের আটক করতে পারতো কিন্তু তা না করে ফোন করার এক ঘন্টা পরে তিনি পুলিশ পাঠিয়েছেন। এসময়ের মধ্যে ওরা পার্শ্ববর্তী ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়! তাৎক্ষণিক সময়ে যদি পুলিশ যেত তাহলে আমার শরীরেরও এত অবনতি হতো না।’

 

হৃদয়ের স্ত্রী পূরবী ধর বলেন, ‘আমি সরকারি চাকরি করি কিন্তু অফিসে যেতে সবসময় একটা ভয় কাজ করে প্রায়দিনই অফিসে ভয়ে যেতে পারি না। এদিকে আমার বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় হয়। ছেলেকে একদিন স্কুলে পাঠালে চারদিন পাঠাই না। সোজা কথা প্রতিটা সেকেন্ড আতঙ্কে কাটছে আমাদের।’