ইংল্যান্ড প্রবাসী গোরারাই গ্রামের আলহাজ সুন্দরমিয়া নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল বাস প্রদান করেন। মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ৫ই মে শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে স্কুল বাসের উদ্বোধন করা হয়।প্রবাসী আলহাজ¦ সুন্দরমিয়ার সভাপতিত্বে ও স্কুল কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া। বক্তব্য রাখেন স্কুল সভাপতি আবুমিয়া চৌধুরী,প্রধান শিক্ষক মোঃ নুরুর ইসলাম চৌধুরী,এডভোকেট বকশি জুবায়ের,সাবেক সভাপতি লতিফুর রহমান,শিক্ষক বাবুশুক দেব গুস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল হাসিম চৌধুরী,মোঃ শাহজাহান,ইউ/পিসদস্য হাজী ইলিয়াছ মিয়া.রুবি বেগম,সাবেক মেম্বার খালিছুর রহমান,মুজিবুল হক সামছুল,হাজী লেছুমিয়া,মুহিতমিয়া,মোঃ কাদির মিয়া,কনর মিযা.সহঃপ্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,হাজী জসিম উদ্দিন ও বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে সকল অতিথি বৃন্দ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে স্কুল বাসের উদ্বোধন করে।
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্কুল বাস উদ্বোধন
Catagory : মৌলভীবাজার, শিক্ষা | তারিখ : মে, ৫, ২০১৮, ১২:২৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






