আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৩টি ॥ পাসের হার ৬৬.৭৮ ভাগ

শতভাগ পাশসহ ৫৯ টি জিপিএ-৫ শমশেরনগর বিএএফ শাহীন কলেজে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৩টি। এ উপজেলায় ৩৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৬৬.৭৮ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৫৯টি জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৬৩.৫৭ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৫৯টি, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৭ টি, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৫ টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০ টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ৫ টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৩ টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩ টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২ টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ১ টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ১টি ও কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ১ টি জিপিএ-৫ পেয়েছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। তবে খোঁজ করে দেখতে হবে ফলাফলে এ কলেজটি জেলার সেরা হতে পারে। সারা উপজেলায় বিভিন্ন বিদ্যালয় থকে মোট ১২৩টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৫৯টি জিপিএ-৫ লাভ করে। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, অকৃতকার্যদের অধিকাংশই একটি বিষয় করে খারাপ করেছে। নতুবা কমলগঞ্জ উপজেলার ফলাফল আরও ভাল হতে পারতো।