আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজারে অভিনন্দন সভা

মৌলভীবাজারে কিশোর সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস ক্লাব’এর অভিনন্দন সভা অনুষ্ঠিত…
নিজস্ব প্রতিবেদক :ঐক্য,দুর্গম গতি ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত কিশোর সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস ক্লাব’এর অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার দুপুর ২ ঘটিকার সময় শহরের অভিজাত রেস্টুরেন্ট ফায়ার এন্ড আইস চাইনিজে এ অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়।সভায় ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সৈয়দ ওয়েছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক ও দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। কিশোর ছাত্রদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,কিশোরদের সর্বাগ্যে পড়াশুনাকে প্রাধান্য দিয়ে নিজেকে আগে মেধা,যোগ্যতা ও দক্ষতায় ভরপুর করে তুলতে হবে।তাহলেই কেবল পরিবার,সমাজ সর্বোপরি দেশের কল্যানে নিবেদিত হওয়া সম্ভব এবং কিশোর সংগঠন ফ্রেন্ডস ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য একদিন সফল ও সার্থক হবে।বর্তমানে দেশে মাদক দ্রব্যের প্রতি তরুন সমাজের ঝোঁক অত্যন্ত দু:খজনক,অসহনীয় ও নিন্দনীয় বলে সবাইকে এই আত্মহত্যার পথ পরিহারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও সমাজ সংগঠক শিপন চৌধুরী ,দুর্জয় ক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুব সামি ও স্কলার্স ফাউন্ডেশনের সহ সম্পাদক শাহিন মিয়া ।এছাড়াও উপস্হিত ছিলেন,কিশোর ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম যুগ্ন সম্পাদক রবিন আহমদ,সাংগঠনিক সম্পাদক মো:সাওন আহমদ,অর্থ সম্পাদক অভি রায়,দপ্তর সম্পাদক মান্না ও নির্বাহী সদস্য সাব্বির ,মাহী ১,মাহী২,জয়,রনি ও মাসুম প্রমুখ।