আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবর্ধনা

শ্রীমঙ্গল এসোসিয়েশন নর্থ-আমেরিকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোস্তাক এলাহী চমন-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের

এহসান বিন মুজাহির:: আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গলবাসীর প্রাণের সংগঠন ‘শ্রীমঙ্গল এসোসিয়েশন নর্থ-আমেরিকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোস্তাক এলাহী চমন-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৩ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল এসোসিয়েশন নর্থ-আমেরিকার সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী চমন, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাহ উদ্দিন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ এর শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, সাপ্তাহিক মনু বার্তার শ্রীমঙ্গল প্রতিনিধি জাবেদ ভুইয়া, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি অরবৃন্দু দেব প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার অর্ধশ’ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।