চৌধুরী মোহাম্মদ মেরাজ :
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় কতৃক মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকার এম ইসরাঈল এ এম আমীর উচ্চ বিদ্যালয়ে মাদক বিরুধী সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় স্কুল প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে ও কৃষিবিদ সজিব সেন গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুবোধ কুমার বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব,আদর মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক নিখিল তালুকদার,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব বারিক মিয়া,সাংবাদিক ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ । অতিথিরা বলেন,দেশ আজ মাদক মোকাবেলা চ্যালেন্জিংয়ে রয়েছে।একদিকে দেশ যেমন এগিয়ে যাচ্ছে অন্যদিক মাদক সেবন করে লক্ষ লক্ষ তরুন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে যা কোনভাবেই কাম্য নয়।বক্তারা মাদক দ্রব্যের কুফলের ভয়াবহতা তুলে ধরেন এবং তরুনদেরকে মাদক পরিহারের আহ্বান জানান। যাতে দেশ ও জাতি এ মহা বিপদ সংকুল থেকে মুক্ত হতে পারে এবং একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে উঠতে পারে।তাছাড়াও সমাবেশে স্কুলের শিক্ষক মন্ডলী,অভিভাবক ও পাঁচশতাধিক শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।






