আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

শ্রীমঙ্গলে বিদ্যুত বিদ্যুৎস্পৃষ্টে লাশ হলেন এক যুবক।

কাজী গোলাম কিবরিয়া(জুয়েল)

শ্রীমঙ্গলে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  জীবন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ মে) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ বিজিপি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে। 

জীবন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারকু মিয়ার ছেলে বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়ছিলেন। এ সময় আম গাছের সামনে থাকা বিদ্যুতের লাইনে পাইপ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।