পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৬ মে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। আজকের অভিযানে আইন লঙ্ঘনের দায়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. জালাল স্টোরকে ২ হাজার টাকা, ২. জনতা ফার্মেসীকে ১ হাজার টাকা, ৩. আজাদ স্টোরকে ২ হাজার টাকা, এবং আলাই মিয়ার ফলের দোকানকে ১ হাজার। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব দুলাল ও কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার অনুরোধ
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ১৬, ২০১৮, ১:৩০ অপরাহ্ণ • ১ বার পঠিত






