আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শ্রীমঙ্গলে বিষেশ অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কে এস এম আরিফুল ইসলাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন জাগায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ও দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম এর নেতৃতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

এ অভিযানে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ মৌসুমী ফল ভান্ডার প্রো: মো: উমেদ আলীকে পৌর আইন ভঙ্গ করায় আইন  ২০০৯ এর ১০৮ ধারা ১০০০ (এক হাজার) টাকা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৩ ধারায় নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, শ্রীমঙ্গল পুরান বাজারস্থ গরীবের বন্ধু ফলের আড়ৎ, প্রো: মো: জাহাঙ্গীর মিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, নতুন বাজারস্থ আল মদিনা ফল ভান্ডার, প্রো: মো: নুর আলম মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, ঐক্য ফল ভান্ডার, প্রো: নরেন্দ্র পালকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, আল মদিনা হোটেল, প্রো: আল আমিনকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৩ ধারায় নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, আল নুর হোটেল, প্রো: আমির হোসেনকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৩ ধারায় নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দুই মাছ ব্যবসায়ী তালেব উদ্দিন ও আদব উল্লাহকে ৫০০ (পাচঁশত) টাকা করে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ৬টি প্রাতিষ্ঠান ও দুই মাছ ব্যবসায়ীকে মোট ৫২,০০০ (বায়ান্ন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।