আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

রৌমারীতে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর মোড়ল মেম্বারপাড়া, পশ্চিম ফলুয়ারচর ও পালেরচর গ্রামগুলো ব্রহ্মপুত্র নদের একটি ছোট চ্যানেল দ্বারা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় ২৫ বছর থেকে।

তিনটি গ্রামে বসবাসরত  স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবী মানুষসহ কৃষি ফসল ও মালামাল পরিবহনের জন্য নিত্যদিনের সঙ্গী ছোট ছোট নৌকা। প্রাণহানির ভয় নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয়। এছাড়া ছোট নৌকা দিয়ে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান গাড়ি, ঠেলা গাড়িসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পারাপার অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ছিল। যোগাযোগের বিচ্ছিন্ন বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলে স্থানীয় ছাত্র ও যুবসমাজকে। গ্রামবাসীর উদ্যোগে সাড়ে ৩শ’ ফিট বাঁশের সাঁকো তৈরি করে প্রমাণ করলো, ‘মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’। এ বাঁশের সাঁকোটি নির্মাণ হওয়ায় দীর্ঘ ২৫ বছরের যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগ থেকে স্বল্প সময়ের জন্য হলেও পরিত্রাণ পেল তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

ফলুয়ারচর গ্রামের বাঁশের সাঁকো নির্মাণ কারিগরের একজন যুবক শাহাদ আলী শিতল শিকদার বলেন, বছরে প্রায় ৮ মাস খালে বেশি পানি থাকে তখন আমরা নৌকা দিয়ে পারাপার হই। বাকি সময় পায়ে হেঁটে খাল পাড়ি দিয়ে আমরা কর্মস্থলে যাই। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা জীবনে ঝুঁকি নিয়ে এই খালটি পাড়ি দেয়। এই পারাপারের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে গ্রামবাসী একত্রিত হয়ে বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ করেছে।