আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে রাস্তা ধ্বসে মরণ ফাদে পরিণত হয়েছে

মু রিমন ইসলাম,শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গলের  ভূনবীর ভীমসী এলাকায় মির্জাপুর-শ্রীমঙ্গল যাতায়াতের রাস্তা ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে।যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ মে) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়  অর্ধেক রাস্তা ধ্বসে পড়েছে।

ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেরাগ আলী জানান,আমি এই রাস্তার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় কে জানিয়েছি,উনারা আমাকে এই রাস্তা সংস্কারের আশ্বাস দিলে ও এখন কোনো পদক্ষেপ নেওয়া হয় নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোবাশশেরুল ইসলাম বলেন আমরা এল জি আর ডি’র কাছে এই রাস্তার জন্য একটা স্পেশাল বরাদ্দ চেয়েছি,উপজেলাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই বর্তমানে।

তবে দ্রুত এই রাস্তা সংস্কার হবে বলে জানান তিনি