আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

রাজনগরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত-৩

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে পৃর্ব শ্যামের কোনা গ্রামে পৃর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ফাতেহা বেগম (৪২), জাকেরা আক্তার (২০) ও লুৎফর রহমান (৬০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় লুৎফর রহমান বাদী হয়ে পৃর্ব শ্যামের কোনা গ্রামের শুক্রুর মিয়া (৩৫), সদর উপজেলার পশ্চিম শ্যামের কোনা গ্রামের সেজু মিয়া (২৫), জয়বান বেগম (৪০), শিউলি বেগম (২৮), কাঞ্চন বেগম (৩৩), রেবা বেগম (২৬) ও সুরবান বেগম (২২)কে আসামী করে রাজনগর থানায় মামলা (নং-১৮, তারিখ ঃ ১৪/০৫/২০১৮ইং) দায়ের করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ফাতেহা বেগম (৪২), জাকেরা আক্তার (২০) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে- প্রতিপক্ষের লোকজন রাস্তায় বাঁশ গাছ কাটাকে কেন্দ্র করে অশ্রিল ভাষায় গালিগালাজ শুরু করলে ফাতেহা বেগম গংরা প্রতিবাদ করেন। এ সময় তাদের হাতে থাকা দা, বটিদা, লোহার রডসহ লাঠিসোটা নিয়ে তাদের উপর এলোপাতারি আঘাত করে শ্লীলতাহানী করে এবং গলায় থাকা একটি স্বর্ণেও চেইন জোরপৃর্বক নিয়ে যায়। এ সময় আশাপাশের লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।