আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কমলগঞ্জে কীটনাশক পানে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

মৌলভীবাজারের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে কীটনাশক পান করে মানসিক ভারসাম্যহীন কায়েম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্রীপুর গ্রামের মো. নুর মিয়ার তৃতীয় ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় সে বিষপান করলে রাত ৯টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজ্ঞাতে কীটনাশক পান করে মানসিক ভারসাম্যহীন কায়েম আলী। কীটনাশক পানের পর তার জ্বালা যন্ত্রনা শুরু হলে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সে মারা যায়। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।