আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে পাকুড়িয়া আশ্রায়ন প্রকল্পে বিদ্যুৎ সরবরাহের শুভ উদ্বোধন

খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া ) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ১ ও ২ নং আশ্রায়ন প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ মে সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ হারুন অর রশিদ, সভাপতিত্ব করেন প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন মাষ্টার ও খন্দকার আব্দুল্লাহ হেল বাকী, মহিউদ্দীন চেয়ারম্যান, হাসিম উদ্দীন হাসু চেয়ারম্যান, আরিফুল ইসলাম চেয়ারম্যান, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মেম্বর প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।