আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কমিটি

নি অ : di

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কমিটি। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।এসময় কমিটি আরো জানায়, দীর্ঘমেয়াদে রোহিঙ্গা সংকট সমাধানের কথা বাংলাদেশের ভাবা উচিত। হাউস অব কমন্সের এই কমিটিতে কয়েকটি দলের এমপিরা থাকেন। তারা দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয় দপ্তরের কাজ দেখাশোনা করেন। কমিটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।তারা জানায়, বাংলাদেশ তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকটাই অর্জন করেছে। গত দশ বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। ২০১৬-১৭ সালে সেটা হয় ৭ দশমিক ৩ শতাংশ। ফলে এটা স্পষ্ট যে বাংলাদেশ উন্নতি করছে। গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট সূচক অনুযায়ী তাদের নারী কর্মসংস্থানও আগের চেয়ে বেড়েছে। তারা রোহিঙ্গা সংকটকে এই উন্নয়নের ‘অপ্রত্যাশিত ধাক্কা’ বলে উল্লেখ করেছে।কমিটি বলে, এমন অপ্রত্যাশিত কিছুর ক্ষেত্রে সীমাবদ্ধতা, ত্রুটি ও আশঙ্কা ফুটে ওঠে। যেমন রোহিঙ্গা সম্প্রদায় পালিয়ে আসার পর দেখা দিয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিজেদের সীমাবদ্ধতার কথা নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে।রোহিঙ্গা সংকট বৈশ্বিকভাবে মোকাবিলা করতে হবে। তারা জানায়, যুক্তরাজ্য সবসময়ই বাংলাদেশের বন্ধু ছিল। তারা সবসময়ই বাংলাদেশের পাশে ছিল।নিউজ অর্গান টোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।