এহসান বিন মুজাহির:: শ্রীমঙ্গল
উপজেলার আশীদ্রোন ইউনিয়নের রামনগর (কুমিল্লা পাড়া) এলাকায় আজ বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীলের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশীদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি-১, ইসমাইল মাহমুদ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, কাটার, রাবার তুলে দেন অতিথিবৃন্দ।
শ্রীমঙ্গলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ২৪, ২০১৮, ২:৪৫ অপরাহ্ণ • ০ বার পঠিত






