আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সপ্তাহ পার হলেও ইট ভাটার মালিককে গ্রেফতার করেনি পুলিশ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: newsorgan

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এক ইটভাটা মালিককে গ্রেফতারের নির্দেশ দেয়ার এক সপ্তাহ পার হলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা এবং ইউএনও’র নির্দেশ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া বি.কে.এইচ দাখিল মাদ্রাসার পাশে বিষ্ণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম ও জালাল গাজীর ছেলে ওমর আলী ইটভাটা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে। মাদ্রাসার পাশে ও জনবহুল এলাকায় হওয়ায় মাদ্রাসার শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং গ্রামবাসী ইটভাটা বন্ধের দাবি জানিয়ে গণস্বাক্ষর করে যশোর জেলা প্রশাসক, জেলা পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ অধিদপ্তর, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস, উপজেলা শিক্ষা অফিসার ও হাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভাটা মালিক আমিরুল ইসলাম ও ওমর আলীকে তার দপ্তরে ডাকেন। তারা দু‘জন ওই স্থানে ইটভাটা করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। কিন্তু গোপনে ইটভাটা স্থাপনের কার্যক্রম চালায়। সেখানে মাটি উত্তোলন ও চিপনি তৈরির কাজ করেছে। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম গত ১৭ মে ইটভাটায় অভিযান চালায়। অভিযোগের সত্যতা পেয়ে ভাটা মালিক আমিরুল ইসলামকে ফোন দিয়েও পাননি। বাঁকড়া বাজারে তার দোকানে গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। ফলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবুল শিকদারকে আমিরুল ইসলামকে যেকোন ভাবে গ্রেফতার এবং ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এক সপ্তাহ পার হয়েছে। ভাটার কার্যক্রম বন্ধ থাকলেও ভাটার মালিককে গ্রেফতার করেনি পুলিশ। এতে করে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের বলতে শোনা গেছে, পুলিশের কাছে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশের কোন মূল্য নেই? নাকি পুলিশকে ভাটা মালিক ম্যানেজ করেছে? এব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবুল শিকদার জানান, ইউএনও আমাকে মুখে বলে গেছেন, কোন লিখিত না দিলে আমি তাকে ধরতে পারি না।