আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জের ইভা জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় প্রথম হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী জারিন মোসাররাত ইভা। তাঁকে আগামী ঈদুল আজহার পরে ঢাকায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
গত ১৫-১৬ মে অনুষ্ঠিত ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে ৩৫ টি ইভেন্টে ৬ষ্ট-৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে সে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এছাড়া স্থানীয়ভাবে ইভা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে।
জারিন মোসাররাত ইভা কমলগঞ্জ পৌরসভার চন্ডিপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মোঃ আব্দুল আহাদের একমাত্র কন্যা। সে সকলের দোয়াপ্রার্থী।