আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

কমলগঞ্জ ৬০ পিছ ইয়াবা ২জনকে আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা বিক্রেতাসহ পুলিশ ২জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৪ মে) রাত ১০টায় কমলগ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে ২ জনকে আটকের পর তাদের কাছ থেকে ও গোপন আস্তানা থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক ধামের নেতৃত্বে পুলিশের অভিযানে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে এ গ্রামের আলী বরদী খানের ছেলে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আহমদ খান (৩০) ও বদরুল মিয়া (২২)-কে আটক করা হয়। বদরুল বালিগাঁও -এর মৃত ফারুক মিয়ার ছেলে। পুলিশ আহমদ খানের কাছ থেকে তাৎক্ষনিক ১০ পিছ ইয়াবা উদ্ধার করে। এরপর তাদেরকে নিয়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধলাই নদীর নতুন সেতুর একটি বিলবোর্ডের নিচে গোপন আস্তানা থেকে আর ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কমলগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ ঘটনায় শুক্রবার কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ মামলার বাদী এসআই চম্পক ধাম জানান, আটক দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবারই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম ৬০ পিছ ইয়াবাসহ ২ জন আটক ও মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কমলগঞ্জে মাদক বিরোধী ধারাবাহিক অভিযান চলবে।